News71.com
 International
 28 Mar 20, 09:50 PM
 296           
 0
 28 Mar 20, 09:50 PM

করোনা চিকিৎসায় ৮০০ মিলিয়ন ডলার দেবে গুগল॥

করোনা চিকিৎসায় ৮০০ মিলিয়ন ডলার দেবে গুগল॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিশ্ব স্থবির হয়ে পড়েছে। বিশ্বের এমন ক্রান্তিকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াচ্ছে গুগল। তাদের সহায়তায় ৮০০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বজুড়ে সরকারি সংস্থাগুলোকে বিজ্ঞাপন অনুদান বাবদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থের বেশির ভাগ বিনামূল্যে বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে দেওয়া হবে। এছাড়া ৩৪০ মিলিয়ন ডালার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অ্যাড একাউন্টে ক্রেডিট হিসেবে দেওয়া হবে। ২০ মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ তহবিল এবং ছোট ব্যবসায়ের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।এদিকে করোনা ভাইরাস নিয়ে একটি বিশেষ সাইট তৈরি করেছে গুগল। এই সাইটে করোনা ভাইরাস প্রতিরোধ এবং সচেতনতায় বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন