News71.com
 International
 29 Mar 20, 10:40 AM
 233           
 0
 29 Mar 20, 10:40 AM

করোনার সংক্রমন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর॥

করোনার সংক্রমন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর॥

নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমদ। শেখ হাসিনা করোনা ইস্যুতে যুক্তরাজ্যের সাথে একযোগে কাজ করার আশাবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শুক্রবার (২৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। করোনা প্রতিরোধে প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় বাংলাদেশকে আর্থিক সহায়তার প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। টেলিফোন সংলাপে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস ও স্বাস্থ্যমন্ত্রীর করোনা আক্রান্তের ঘটনায় সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন