News71.com
 International
 29 Mar 20, 10:46 AM
 269           
 0
 29 Mar 20, 10:46 AM

ইংল্যান্ডের অলিম্পিক স্টেডিয়াম ব্যবহৃত হবে করোনা হাসপাতাল হিসেবে॥

ইংল্যান্ডের অলিম্পিক স্টেডিয়াম ব্যবহৃত হবে করোনা হাসপাতাল হিসেবে॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসকে গুরুত্ব দিয়ে লন্ডনের অলিম্পিক ২০১২ একটি স্টেডিয়াম অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। এই ভেন্যুর ধারনক্ষমতা ৬ হাজার। ২০১২ লন্ডন অলিম্পিকের আসরে এই স্টেডিয়ামে বক্সিং, ফেনসিং, জুডো, তাইকোয়ান্দো, টেবিল টেনিস ও ভারোত্তোলনের ইভেন্টস গুলো অনুষ্ঠিত হয়েছিলো। করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাজ্য জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ ধরে লকডাউন অবস্থায় রয়েছে দেশটি। যেখানে প্রধানমন্ত্রী বরিস জনসন নাগরিকদের ঘরে থাকার আহবান জানান। পাশাপাশি খাদ্য ও ঔষধের দোকান ছাড়া সবধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। এদিকে,বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৭ হাজারেরও বেশি মানুষ নভেল করোনায় আক্রান্ত। যেখানে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশি মানুষের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন