News71.com
 International
 29 Mar 20, 12:32 PM
 293           
 0
 29 Mar 20, 12:32 PM

জাপানে করোনা ভাইরাসের গণ-সংক্রমণ॥২৬ প্রতিবন্ধীসহ আক্রান্ত ৫৮

জাপানে করোনা ভাইরাসের গণ-সংক্রমণ॥২৬ প্রতিবন্ধীসহ আক্রান্ত ৫৮

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের টোকিওতে ২৬ প্রতিবন্ধী ব্যক্তিসহ ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একে গণ-সংক্রমণ বলে অভিহিত করছে স্থানীয় প্রশাসন তথা সরকার। টোকির পূর্বে চিবা প্রদেশে একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে । স্থানীয় সরকার শনিবার এ কথা জানিয়েছে। টনোশো শহরে হোকুসো ইকুসি এন নামের প্রতিষ্ঠানে গোষ্ঠীগত সংক্রমণ হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কারুকাজ, উদ্যান তৈরি ও অন্যান্য কাজে জড়িত রয়েছেন। সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৫৮ টি সংক্রমণের ঘটনায় ৩২ জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। শুক্রবার এক নারী কর্মী সংক্রামিত হওয়ার পরে প্রাপ্ত পরীক্ষাগুলিতে এই গণ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিবার স্থানীয় সরকার বলেছে, এটি একটি মারাত্মক পরিস্থিতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন