News71.com
 International
 29 Mar 20, 09:54 PM
 294           
 0
 29 Mar 20, 09:54 PM

করোনায় ব্রিটেনে নতুন করে ২১৬ জনের মৃত্যু॥

করোনায় ব্রিটেনে নতুন করে ২১৬ জনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বা কভিড-১৯ এ ব্রিটেনে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।খবরে বলা হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি। দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ভাইরাস মোকাবিলায় পুরো ব্রিটেন লকডাউন করায় সবাইকে থাকতে হচ্ছে নিজ নিজ বাসায়। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে ব্রিটেনে স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় দেশটির সরকার।পুরো বৃটেন এখন থমকে আছে লকডাউনে কারণে। এক সময়ে উচ্ছাসে উল্লাসে মেতে থাকা শিশু কিশোররাও এখন গৃহবন্দী। তারা জানে না কখন মিলবে মুক্তি এই দুরাবস্থা থেকে।তবে বন্ধের সময়ে প্রায় সব শিক্ষার্থীরাই সেরে নিচ্ছেন পরীক্ষার প্রস্তুতি। এদিকে ব্যস্ত শহরে লন্ডনে লকডাউনের এই সুযোগে পরিবার ও সন্তানকে বাড়তি সময় দিচ্ছেন বাবা মায়েরা। সন্তানদের কাছাকাছি থেকে মানসিকভাবে মনোবল যোগাচ্ছেন তারা। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন