News71.com
 International
 30 Mar 20, 10:29 AM
 231           
 0
 30 Mar 20, 10:29 AM

চীনের মাস্কে ত্রুটি পাওয়ায় সব মাস্ক প্রত্যাহার করল নেদারলেন্ডস॥

চীনের মাস্কে ত্রুটি পাওয়ায় সব মাস্ক প্রত্যাহার করল নেদারলেন্ডস॥

আন্তর্জাতিক ডেস্কঃ মানসম্পন্ন না হওয়ায় চীন থেকে নেওয়া ৬ লাখ সুরক্ষা মাস্ক প্রত্যাহার করেছে নেদারল্যান্ডস। এই মাস্কগুলো বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়। নেদারল্যান্ডসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে জানায়, শনিবার (২১ মার্চ) ১৩ লাখ মাস্ক এখানে আসে। এর মধ্যে ৬ লাখ মাস্ক বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু এসব মাস্ক ঠিকভাবে পুরো মুখ ঢাকে না, আবার কিছু কিছু মাস্কের ফিল্টার ত্রুটিপূর্ণ।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাকি শিপমেন্ট স্থগিত করা হয়েছে। আর যেসব মাস্ক তাদের হাতে আছে, সেগুলোও বিতরণ করা হবে না। এরই মধ্যে নেদারল্যান্ডসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭১ জনের মৃত্যু হয়েছে। ১ কোটি ৭০ লাখ মানুষের এই দেশে বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৬৬।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন