News71.com
 International
 30 Mar 20, 10:37 AM
 271           
 0
 30 Mar 20, 10:37 AM

করোনা আতঙ্কে ইরাক ইরাক ছাড়ছে ফ্রান্স-ব্রিটেনের সেনারা॥

করোনা আতঙ্কে ইরাক ইরাক ছাড়ছে ফ্রান্স-ব্রিটেনের সেনারা॥

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন পর যুদ্ধবিধ্বস্ত ইরাকে মোতায়েন থাকা সেনাদের করোনা আতঙ্কে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। এর আগে একই কারণে গত সপ্তাহে ইরাকে মোতায়েন সেনাদের সরিয়ে নিয়েছে ব্রিটেন। একই কারণ দেখিয়ে চেক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীও ইরাক থেকে তাদের সেনাদল সরিয়ে নিয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস কারণে সাময়িকভাবে সব ফরাসি সেনারা ইরাক ত্যাগ করবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতেই সেনা প্রত্যাহার করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, আপাতত সেনা ফিরিয়ে আনবে ফ্রান্স। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা তারা অব্যাহত রাখবে। ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র দেশটির আস সাবাহ সংবাদপত্রকে জানিয়েছেন, ফরাসি সেনারা এরইমধ্যে ইরাক ত্যাগ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন