News71.com
 International
 30 Mar 20, 06:21 PM
 264           
 0
 30 Mar 20, 06:21 PM

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা লাখ না ছাড়ালেই আমরা সফল॥ প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা লাখ না ছাড়ালেই আমরা সফল॥ প্রেসিডেন্ট ট্রাম্প

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের চলমান পরিস্থিতি এতটাই খারাপ যে ট্রাম্প মন্তব্য করেছেন, মৃতের সংখ্যা এক লাখের বেশি বাড়তে না দিলেই তার প্রশাসন ‘খুব ভালো কাজ করেছে’ বলে প্রমাণ হবে। আজ সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান।’ হোয়াইট হাউস রোজ গার্ডেনে রোববার (২৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে। সেটা যদি এক লাখ বা তার নিচে রাখা যায়, তাহলে বোঝা যাবে আমরা সবাই মিলে খুব ভালো কাজ করতে পেরেছি।’বর্তমানে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় আড়াই হাজার মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন