News71.com
 International
 31 Mar 20, 10:07 PM
 277           
 0
 31 Mar 20, 10:07 PM

করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক স্কোয়াশ খেলোয়াড় আজম খানের মুত্যু॥

করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক স্কোয়াশ খেলোয়াড় আজম খানের মুত্যু॥

আন্তর্জাতিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক স্কোয়াশ খেলোয়াড় আজম খানের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত সপ্তাহের শ্বাসকষ্ট নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত শনিবারই মৃত্যু হয়েছে লন্ডনপ্রবাসী পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খানের। বিশ্বের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় আজম খানকে।

১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত স্কোয়াশে চার বার ব্রিটিশ ওপেন খেতাব জেতেন পাকিস্তানের এই খেলোয়াড়। এর পর চোটের কারণে ইচ্ছে থাকলেও আর প্রফেশনাল সার্কিটে ফেরা হয়নি। টানা দু-বছর অপেক্ষার পরেও টেন্ডনের চোট না সারায়, হতাশায় খেলা ছেড়ে দিতে বাধ্য হন। স্কোয়াশকে বিদায় জানানোর আগে পর্যন্ত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন সূত্রে সোমবার আজম খানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন