
আন্তর্জাতিক ডেস্কঃ চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হওয়ার পর ভারতের রাজধানী দিল্লিতে সরকার পরিচালিত স্টেট ক্যান্সার ইনস্টিটিউট নামে একটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দিল্লির রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা জানিয়েছে, ওই চিকিৎসকের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের কর্মকর্তা বিএল শেরওয়াল বলেন, ডাক্তারের শ্যালক এবং শ্যালিকা সম্প্রতি যুক্তরাজ্য থেকে এসেছেন এবং হয়তো তাদের কাছ থেকেই সে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে করোনায় এ পর্যন্ত দুজন মারা গেছেন। এছাড়া পুরো ভারতে মারা গেছেন ৩৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩৯৭ জন। এনডিটিভি। প্রসঙ্গত সারাবিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন।