News71.com
 International
 02 Apr 20, 10:46 AM
 284           
 0
 02 Apr 20, 10:46 AM

করোনায় আতঙ্ক আর কান্নার নগর নিউইয়র্ক।।

করোনায় আতঙ্ক আর কান্নার নগর নিউইয়র্ক।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্কের সদা ব্যস্ত চেহারা একেবারে বদলে গেছে। আতঙ্কের মধ্যে আসছে শুধু সাইরেনের আওয়াজ। আর আছে অসহায় লোকজনের ফোনালাপ। স্বজন হারানোর কান্না। গত মঙ্গলবার আরও পাঁচ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। নিউইয়র্কে নগরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৬ জন। আর গোটা রাজ্যে মারা গেছেন ১৭১৪। আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন এখানে হাসপাতালে মৃত্যুর পর বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। করোনাভাইরাসে মারা যাওয়া লোকজনের মরদেহ দেওয়া হয় না পরিবারকে। ফোনে সমাহিত করার স্থান জানাতে হয়। তারপর বেশ কিছু আইনি আনুষ্ঠানিকতার পর মৃতদেহকে সরাসরি কবরস্থানে পাঠানো হয়। বেশ দূরত্ব রেখে একান্ত কিছু স্বজন জানাজায় অংশ নেওয়া বা শেষ বিদায় জানানোর আয়োজনে থাকতে পারছেন।

জ্যাকসন হাইটস এলাকা টানা ১০ দিনের লকডাউনে পর খাঁ খাঁ করছে। মোড়ের একমাত্র দোকান ‘জ্যাকসন হাইট ফার্মেসি’ খোলা পাওয়া গেল। কর্মরত স্বদেশি ওই নারী জানালেন, ফোনে সমানে ওষুধের অর্ডার আসছে। চিকিৎসকেরা প্রেসক্রিপশন পাঠাচ্ছেন অনলাইনে। দুই হাতে প্যাকেটবন্দী করার পর লোকজন এসে নিয়ে যাচ্ছেন। জরুরি স্বাস্থ্য সমস্যা না হলে বাংলাদেশি চিকিৎসকেরা চেম্বার বন্ধ রেখেছেন। টেলিফোনে ও অনলাইনে সেবা দিচ্ছেন। অধিকাংশই হাসপাতালে চিকিৎসার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। জানা গেছে, বাংলাদেশি ডজন খানের চিকিৎসক নিজেরাই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। কেউ চিকিৎসা নিচ্ছেন ঘরে, কেউ হাসপাতালে। এর মধ্যেই সুখবর হচ্ছে, কমিউনিটির পরিচিত চিকিৎসক আতাউল ওসমানী নিজ ক্লিনিক থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন