News71.com
 International
 02 Apr 20, 11:49 AM
 247           
 0
 02 Apr 20, 11:49 AM

করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ১২ বাংলাদেশির মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ১২ বাংলাদেশির মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনায় ভাইরাসের আরও ১২ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫০ জনে। এর আগে, মঙ্গলবার করোনাভাইরাসে দেশটিতে ৮ বাংলাদেশির মারা যাওয়ার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত দেশটিতে করোনায় ভাইরাসের আক্রান্তের শীর্ষে রয়েছেন দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৫ হাজার ১১০ জন। এদিকে মহামারি করোনা ভাইরাসের ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন