News71.com
 International
 02 Apr 20, 07:40 PM
 269           
 0
 02 Apr 20, 07:40 PM

চীনের বিরুদ্ধে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য॥

চীনের বিরুদ্ধে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। আর এ মরণঘাতী ভাইরাসটি প্রথম দেখা দেয় চীনের উহান শহরে। এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এ করোনাভাইরাস আকান্তের সংখ্যা আর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃত্যুপুরী হওয়ার আতঙ্কে স্থবির হয়ে পড়ছে অনেক দেশ।এ ভাইরাস নিয়ে প্রথম থেকে ট্রাম্প আঙ্গুল তুলছিল চীনের দিকে। এবারও চীনের বিরুদ্ধে তার বিস্ফোরক মন্তব্য। বেইজিংয়ের সরকারি তথ্যের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন, শুধু আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা গুণে কী হবে, চীনের রিপোর্টও যে সত্যি তার কি কোনও প্রমাণ আছে? ট্রাম্প আগেই বলেছিলেন, ‘চাইনিজ করোনাভাইরাস’। এই মারণ ভাইরাস বয়ে এনেছে চীনই। এবার ট্রাম্প বললেন, করোনায় আক্রান্ত ও মৃতের যে সংখ্যা দেখাচ্ছে চীন তার ভেতরে অনেকটাই তফাৎ আছে।


আসল সত্য আগেও চেপে গিয়েছিল তারা, এখনও অন্ধকারে রাখছে গোটা বিশ্বকেই।সংবাদ সম্মেলন করে মার্কিন প্রেসিডেন্ট এ রকম বিস্ফোরক মন্তব্য করে আরও বলেন, নিজেদের দেশে ভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা কম দেখানোর চেষ্টা করছে চীন। সংক্রমণ থেমে যাওয়ার যে দাবি তারা করেছে সেটাও সত্যি নয়। আসল খবর অন্য।কী সেই খবর? মার্কিন ইনটেলিজেন্স দাবি করেছে, আন্তর্জাতিক মহলকে বোকা বানিয়ে যাচ্ছে বেইজিং। চীনেই প্রথম মহামারি হয় করোনাভাইরাস। সেই উনিশ সালের শেষ থেকে এখনও অবধি হুবেই প্রদেশসহ চীনের কয়েকটা প্রদেশে ভাইরাস আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা অনেক। যে পরিসংখ্যান পেশ করা হয়েছে সরকারি রিপোর্টে সেটা একেবারেই সত্যি নয়। ব্লুমবার্গের একটি রিপোর্ট জানায়, বেইজিং তাদের সরকারি তথ্যে মৃতের সংখ্যা কম করে দেখিয়েছে। এরপরেই মার্কিন গোয়েন্দা দফতরের তরফ থেকে সম্ভাব্য সংখ্যা দেখিয়ে রিপোর্ট যায় হোয়াইট হাউসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন