News71.com
 International
 03 Apr 20, 06:54 PM
 270           
 0
 03 Apr 20, 06:54 PM

দ্বিতীয় পরীক্ষাতেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে ধরা পড়েনি করোনার উপস্থিতি॥

দ্বিতীয় পরীক্ষাতেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে ধরা পড়েনি করোনার উপস্থিতি॥

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র জর্জরিত। সেখানে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বেশি। আর এ কারণে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করেছেন ডোনাল্ড ট্রাম। পরীক্ষায় তার শরীরে ভাইরাসটি পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজেই সংবাদমাধ্যমে জানয়েছেন ট্রাম্প।ট্রাম্প জানান, মাত্র ১৫ মিনিটেই করোনার পরীক্ষার ফল দিতে সক্ষম এমন একটি কিট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি ওই কিট কত দ্রুত কাজ করে সেটি দেখতে চেয়েছিলাম।গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই করোনা পাওয়া যায় ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে। এমন ঘটনার পর গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন ওঠে। এরপরই তার পরীক্ষা করা হয়। তখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন