News71.com
 International
 03 Apr 20, 07:37 PM
 296           
 0
 03 Apr 20, 07:37 PM

বান্ধবীর শরীর থেকে স্বেচ্ছায় করোনাভাইরাস নিলেন জার্মানির মেয়র॥

বান্ধবীর শরীর থেকে স্বেচ্ছায় করোনাভাইরাস নিলেন জার্মানির মেয়র॥

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির মেয়র স্টিফান ভন ড্যাসেল (৫৩) স্বেচ্ছায় নিজের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস প্রবেশ করিয়েছেন। যদিও তিনি এর আগেই জানিয়েছিলেন তিনি করোনাভাইরাস গ্রহণ করবেন। সেই কথাই তিনি রেখেছেন এবং এর অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন।মেয়র জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাস শরীরে নেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। ভন ড্যাসেল গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং বার্লিনের মিট্টি জেলার মেয়র।তিনি বলেন, 'মনে হয় আমি এখন ঠিক আছি, তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম। আমার চিন্তাভাবনার চেয়েও এটা অনেক দীর্ঘ সময় ছিল। ভাইরাসটি খুবই খারাপ।'মেয়র বলেন, 'আমি নিজেকে ইচ্ছাকৃতভাবে সংক্রমিত করেছিলাম। নিজেকে আনন্দিত করার জন্য এটা করেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো তিন দিনের মতো শরীরে থাকবে, তারপর সুস্থ হয়ে উঠবো। তবে এটা আমার ধারণার চেয়ে দীর্ঘদিন আমাকে ভুগিয়েছে। এই সময়টা আমি সেলফ কোয়ারেন্টিনে ছিলাম। যাতে অন্য কেউ সংক্রমিত না হয়।নিজের বান্ধবীর মাধ্যমে ভাইরাসটি নিজের শরীরে নিয়েছিলেন বলে জানিয়েছেন মেয়র। ওই বান্ধবী সুইজারল্যান্ডে ভ্রমণের সময় করোনায় আক্রান্ত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন