
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ চীনের সুপরিকল্পিত ষড়যন্ত্র । এ দাবি করে দেশটির শাস্তি হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার কমিশনে এমনই আর্জি জানাল আন্তর্জাতিক আইনজ্ঞ সংসদ (আইসিজি) নামের লন্ডনের একটি সংগঠন। জানা গেছে, বিশ্বের প্রায় আইনজীবীরা এই সংগঠনটির সদস্য। আইসিজির দাবি, করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ ওই দেশটি মানবতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে।আইসিজি-র সভাপতি আদিশ আগরওয়াল বলছেন, এই ভাইরাস নিয়ন্ত্রণে চীন সরকারের অনিহার জন্য বিশ্বব্যপী মন্দার সৃষ্টি হয়েছে। হাজার হাজার কোটি ডলারের লোকসান হচ্ছে। চীনের জন্যই ভারতসহ গোটা বিশ্বে লাখ লাখ মানুষ চাকরি খোয়াচ্ছে।আগরওয়ালের মতে, এই ভাইরাস চীনের সব প্রদেশে ছড়ায়নি অথচ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা কীভাবে হলো, সেই রহস্যের এখনও সমাধান হয়নি।