
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার প্রভাবে আগামী সপ্তাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে এবার ভারতের কাছে ওষুধ চাইল মার্কিন প্রশাসন।করোনার চিকিত্সায় কার্যকরী ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ভারত থেকে আমদানি করতে চায় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে এরই মধ্যে দিল্লির সঙ্গে কথা হয়েছে পেন্টাগনের।স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরো বেশি পরিমাণে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটের সরবরাহ চালু রাখার অনুরোধ করেছেন।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর হাইড্রোক্সিক্লোরোকুইনের মার্কিন অর্ডারের দিকে গভীরভাবে মনোযোগ দিতে যাচ্ছে ভারত। টেলিফোনে মোদিকে ওষুধটির সরবরাহ অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে ট্রাম্প বলেন, আমি এই ওষুধটি সেবন করতে পারি। এ বিষয়ে আমার চিকিৎসকের সঙ্গে কথা বলবো। তিনি বলেন, ভারত এটি প্রচুর পরিমাণে তৈরি করছে। তাদের কোটি কোটি মানুষের জন্যও এই ওষুধটি প্রচুর পরিমাণে দরকার। চিকিৎসার জন্য ম্যালেরিয়ানিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন চিকিৎসার জন্য কৌশলগত জাতীয় মজুদ থেকে সরবরাহ হবে। ট্রাম্প বলেন, যে পরিমাণ হাইড্রোক্সিক্লোরোকুইনের অর্ডার দেয়া হয়েছে, সেটি ভারত সরবরাহ করলে আমি তাদের প্রশংসা করবো।