News71.com
 International
 06 Apr 20, 11:41 AM
 249           
 0
 06 Apr 20, 11:41 AM

আমরা অবশ্যই করোনার সংক্রমন মোকাবিলায় সফল হবো॥ রানী দ্বিতীয় এলিজাবেথ

আমরা অবশ্যই করোনার সংক্রমন মোকাবিলায় সফল হবো॥ রানী দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৬৮ বছরের রাজত্বকালে জাতির উদ্দেশে এটি তার চতুর্থ ভাষণ। রোববার( ৫ এপ্রিল) ব্রিটেনের স্থানীয় সময় সন্ধ্যা আটটা বিশ মিনিটে দেয়া ভাষণে শুরুতেই ফ্রন্ট লাইনে কর্মরত স্বাস্থ্যকর্মীদের এমন ভয়াবহ বিপদে জীবন বাজি রেখে কাজ করার জন্যে ধন্যবাদ জানান। এছাড়া তিনি আরও ধন্যবাদ দেন যারা এই সময়ে ঘরে অবস্থান করছেন। এছাড়া তিনি আরও বলেন, আমরা অবশ্যই সফল হবো। এবং এই সফলতার অর্জন প্রত্যেকের হবে। আমরা একসঙ্গে এই রোগটিকে মোকাবেলা করছি। এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চায় যে, আমরা যদি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ থাকি তবে অবশ্যয় জয় আমাদেরই হবে। আমি আশা করি আগামী বছরগুলিতে আমরা গর্ব অনুভব করবো যে কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি। এছাড়া রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, অবশ্যই ভাল দিন আসবে। আমাদের মনে করা উচিত যে আবার আমরা বন্ধুদের সঙ্গে থাকতে পারবো। আমরা আবার আমাদের পরিবারের সঙ্গে থাকবো এবং আবার আমাদের দেখা হবে। এ কারণে এই সময় টুকু আমাদের মেনে নেয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন