News71.com
 International
 06 Apr 20, 12:00 PM
 433           
 0
 06 Apr 20, 12:00 PM

আমেরিকায় এবার বাঘের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস॥

আমেরিকায় এবার বাঘের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর মিছিলে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৬ জন করোনা রোগী যুক্ত হয়েছেন। সব মিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৮ জন। করোনা প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬৩৬ জন। এদিকে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হলো।সোমবার (৬ এপ্রিল) ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ৪ বছর বয়সী মালায়ান এই বাঘটির শুষ্ক কাশি হচ্ছিল। সেইসঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে।কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন তার কাছ থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বোন আজুল, দুটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শরীরেও করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তারা কেউই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত নয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম এড়াতে গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন