News71.com
 International
 07 Apr 20, 01:32 PM
 238           
 0
 07 Apr 20, 01:32 PM

আইসিইউতে ব্রিটিশ প্রধানমন্ত্রী॥ ভারপ্রাপ্ত হিসেবে কাজ সামলাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আইসিইউতে ব্রিটিশ প্রধানমন্ত্রী॥ ভারপ্রাপ্ত হিসেবে কাজ সামলাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউতে নেয়া হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাছে ব্রিটিশ সরকারের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। কোভিড উনিশে আক্রান্ত হয়ে ব্রিটেনে আরও ৪শ' ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩শ' ৭৩ জনে।করোনা ভাইরাসের দাপটে যেন অসহায় হয়ে পড়েছে ব্রিটেন। ভয়াল সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না রাজপরিবার কিংবা প্রধানমন্ত্রী কেউই।গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বরিস জনসনকে রোববার লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর।করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন পুরো ব্রিটেনকে। কথাও দিয়েছিলেন বারো সপ্তাহের মধ্যে এই ভাইরাসকে পিছু হঠাতে বাধ্য করবেন। সেভাবেই কাজ করছে ব্রিটিশ সরকার। নিজের অনুপস্থিতিতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে ব্রিটিশ সরকারের দায়িত্ব পালন করার অনুমতি দিয়েছেন বরিস।রাজনীতি ও আইন বিশ্লেষক ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, তাকে আইসিউতে নিলেও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন