News71.com
 International
 07 Apr 20, 01:41 PM
 248           
 0
 07 Apr 20, 01:41 PM

নিউজিল্যান্ডে লকডাউন না মেনে পদ হারালেন স্বাস্থ্যমন্ত্রী॥

নিউজিল্যান্ডে লকডাউন না মেনে পদ হারালেন স্বাস্থ্যমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি হয়ে ঝাঁপিয়ে পড়েছে। আক্রান্ত দেশগুলো প্রাণপণ চেষ্টা চালাচ্ছে রোগটির সংক্রমণ রোধ করতে। বাধ্য হয়ে লকডাউনের মতো কর্মসূচি নিয়েছে বিভিন্ন দেশ। নিউজিল্যান্ডেও চলছে লকডাউন। কিন্তু চলমান লকডাউনে পাহাড়ে মোটরবাইক চালাতে গিয়ে পদাবনতি ঘটেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্কের। প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, তিনি বোকার মতো কাজ করেছেন। এটা অপরাধ। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তাকে বরখাস্ত না করে পদাবনতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুল স্বীকার করে নিজেকে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করেছেন ডেভিড ক্লার্ক। নিজেকে রীতিমতো গর্দভ হিসেবে স্বীকার করেছেন তিনি। বলেছেন, নির্দেশনা অমান্য করে তিনি সম্প্রতি মাউন্টেইন বাইকিংয়ে (পাহাড়ে মোটরসাইকেল চালনা) গিয়েছিলেন।

এছাড়া, পরিবার নিয়ে সমুদ্র সৈকতে প্রায় ২০ কিলোমিটার ঘুরেও বেড়িছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ সময় হলে এমন কাজের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হতো। তবে এখন সেটি করলে দেশের করোনা মহামারি মোকাবিলায় নেয়া পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই কিছুটা লঘু শাস্তি দেয়া হয়েছে। ক্লার্ক এখন থেকে সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। লকডাউন নির্দেশনা অমান্য করায় শীর্ষ নেতা-কর্মকর্তার শাস্তি পাওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। কিছুদিন আগেই স্কটল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা ক্যাথরিন ক্যাল্ডারউড পদত্যাগ করেছেন। কারণ, লকডাউন চলাকালে এডিনবার্গ থেকে ৬৫ কিলোমিটার দূরে নিজের দ্বিতীয় বাড়িতে গিয়েছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন