News71.com
 International
 08 Apr 20, 12:16 PM
 249           
 0
 08 Apr 20, 12:16 PM

চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার॥

চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার॥

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহান শহর থেকে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে চলতি বছরের ২৩ জানুয়ারি পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়। বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি হিসেবে দেখা দেয়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে গোটা বিশ্বে একের পর এক দেশ যখন লকডাউন করে দেওয়া হচ্ছে, তখন এর উৎপত্তিস্থল উহানে বুধবার মধ্যরাত থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

আজ থেকে উহানে ট্রেন, সড়কে চলাচলকারী সব ধরনের পরিবহন এবং অন্যান্য রেল সংযোগ পুনরায় চালু করে দেওয়া হয়েছে। উহানের বাসিন্দারা এখন চাইলেই শহর ছেড়ে অন্য যে কোনো স্থানে যেতে পারবেন। তবে শুধুমাত্র হেলথ অ্যাপের সবুজ সংকেত যারা পাবেন, সেসব সুস্থ বাসিন্দা ও পর্যটকই চলাচল করতে পারবেন।করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় ১১ সপ্তাহ ধরে উহানের ১ কোটি ১০ লাখেরও বেশি বাসিন্দারা অবরুদ্ধ ছিলেন। পুরো উহান ছিল অচল আর ভূতুড়ে এক নগরী। বাইরের কেউ শহরটিতে ঢুকতে পারত না এবং সেখান থেকে কেউ বাইরেও যেতে পারত না। সাথে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন