
আন্তর্জাতিক ডেস্কঃ লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৫১ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থাপনায় বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে ফিরেন। বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে । গত ৫ দিনে এ পর্যন্ত ২৮৪ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।
তবে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে এ পর্যন্ত ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। গত ৩ দিনে বেনাপোল কমিউনিটি সেন্টারে মোট ১৪৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।