News71.com
 International
 09 Apr 20, 12:52 PM
 240           
 0
 09 Apr 20, 12:52 PM

করোনা মোকাবিলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন ভারতীর গলফার অর্জুন ভাটিয়া॥

করোনা মোকাবিলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন ভারতীর গলফার অর্জুন ভাটিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা ভাইরাস মোকাবিলায় হাত বাড়াচ্ছেন ক্রীড়াবিদ, বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও। এর মাঝে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ গলফার। করোনা তহবিলে সাহায্য করাই ছিল গলফার অর্জুন ভাটির মূল উদ্দেশ্য। ১৫ বছর বয়সি এই গলফার টাকা যোগাতে বিক্রি করে দিয়েছেন নিজের অর্জিত সব ট্রফি! সর্বোচ্চ ত্যাগই স্বীকার করলেন তিনি। গত ৮ বছরে ১০২টি শিরোপা জিতেছেন অর্জুন। এর মধ্যে তিনটি ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শিরোপাও আছে। ক্যারিয়ারের অর্জন এতসব ট্রফি ড্রয়িংরুমে সাজানো ছিল। সবগুলো ট্রফি বিক্রি করে মোট ৪ লাখ ৩০ হাজার রুপি সংগ্রহ করেছেন অর্জুন। এই অর্থের পুরোটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিলিফ ফান্ডে দান করে দিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন