News71.com
 International
 09 Apr 20, 06:39 PM
 243           
 0
 09 Apr 20, 06:39 PM

ম্যালরিয়া প্রতিরোধক ঔষধ দেয়ায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

ম্যালরিয়া প্রতিরোধক ঔষধ দেয়ায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইটে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী মোদি টুইটে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানোর জবাব দিয়েছেন।টুইটে মোদি লিখেছেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। আমরা একই সঙ্গে এই লড়াইয়ে জিতব।এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় লিখেন, এমন অভূতপূর্ব সময়েই বন্ধুত্ব আরও জোরদার হয়ে ওঠে। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এই সহায়তার কথা কোনও দিন ভুলব না। শুধুই ভারতকে সঠিক ভাবে নেতৃত্ব দেয়ার জন্য নয়, সভ্যতার এই লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদিকে।মোদিও বিষয়টি আমলে নিয়ে টুইটে লেখেন, আপনার সঙ্গে আমি একমত। এমন অবস্থাতেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। ভারত-মার্কিন সম্পর্ক এর আগে এতটা মজবুত হয়ে ওঠেনি কখনও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন