News71.com
 International
 09 Apr 20, 06:41 PM
 252           
 0
 09 Apr 20, 06:41 PM

চিকিৎসায় উন্নতি ॥ বিছানায় উঠে বসেছেন করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন

চিকিৎসায় উন্নতি ॥ বিছানায় উঠে বসেছেন করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনকি হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি এ তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক। বুধবার (৮ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন এবং তার চিকিৎসকদের সাথে কথাবার্তা বলতে পারছেন।প্রায় দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত হওয়ার ১০ দিন পর পরিস্থিতির অবনতি হওয়ায় গত রবিবার তাকে লন্ডনের সেন্ট থোমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে বরিস জনসনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।মরণঘাতি এ ভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০,৭৩৩ জন, মারা গেছেন ৭,০৯৭ আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন