News71.com
 International
 10 Apr 20, 10:57 AM
 226           
 0
 10 Apr 20, 10:57 AM

করোনার সংক্রমন থেকে সুস্থ হয়ে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন॥

করোনার সংক্রমন থেকে সুস্থ হয়ে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে। তবে তিনি এখনো হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।গত রোববার থেকে জনসন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন।ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাকে আইসিইউ থেকে স্থানান্তর করে হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি সেখানে থেকে সুস্থ হয়ে ওঠায় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেবেন।১০ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, তার মনোবল ভীষণ ভালো।আইসিইউতে জনসনকে স্বাভাবিক অক্সিজেন দেয়া হলেও তাকে ভেন্টিলেটরে রাখা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন