News71.com
 International
 10 Apr 20, 11:12 AM
 262           
 0
 10 Apr 20, 11:12 AM

করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্সদের বেতন দ্বিগুণ করল ভারতের হরিয়ানা সরকার॥

করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্সদের বেতন দ্বিগুণ করল ভারতের হরিয়ানা সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে লড়ছে গোটা বিশ্ব। আর এই মহামারী রুখতে সামনের সারিতে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাই তাঁদের সম্মানার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল হরিয়ানা সরকার। জীবনের বাজি রেখে যাঁরা এই যুদ্ধে লড়ছেন, সেই সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করল হরিয়ানা সরকার। বৃহস্পতিবার একথা ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, যতদিন এই পরস্থিতি থাকবে, যতদিন করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, দ্বিগুণ বেতন পাবেন করোনায় চিকিৎসারত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের পরই যাঁদের কথা এই লড়াইয়ে মাথায় আসে, তাঁরা হলেন পুলিশকর্মীরা। হরিয়ানা সরকার তাঁদের জন্য বিশেষ পদক্ষেপ করেছে। মনোহরলাল খট্টর জানিয়েছেন. কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মীর মৃত্যু হলে, ৩০ লক্ষ টাকার বিমা দেওয়া হবে তাঁর পরিবারকে। উল্লেখ্য এর আগে পাঞ্জাব সরকারও পুলিশ ও সাফাইকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন