News71.com
 International
 10 Apr 20, 11:47 AM
 255           
 0
 10 Apr 20, 11:47 AM

‘সাহস ও বিশ্বাস’ দিয়েই করোনাকে জয় করলেন ১০৩ বছরের বৃদ্ধা॥

‘সাহস ও বিশ্বাস’ দিয়েই করোনাকে জয় করলেন ১০৩ বছরের বৃদ্ধা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে ইতালিতে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। তবে এবার ইতালিতেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন শত বছরের এক বৃদ্ধ তার বয়স ১০৩ বছর। আবার কোন কোন সংবাদ মাধ্যম তার বয়স ১০৪ ছুঁই ছুঁই উল্লেখ করেছেন। জনপ্রিয় টেলিভীষন চ্যানেল আল জাজিরা জানায়, ইতালিয়ান নাগরিক অ্যাডা জানুস্শো ১০৩ বছর বয়সে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন তিনি সুস্থ। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও ‘সাহস ও বিশ্বাস’ এর মতো হাতিয়ার ব্যবহার করে সুস্থ রয়েছেন তিনি। ইউরোপের দেশ ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও একটি বড় সংখ্যক জনগোষ্ঠী রয়েছে যাদেরকে অভিহিত করা হয় ‘সুপার ওল্ড’ হিসাবে, যেখানে সবার বয়স কমপক্ষে ১০০। যেখানে ইতালিতে হাজরো মানুসের প্রাণ গেছে সেখানে ভাইরাসটির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা অতি বয়স্ক মানুষটিকে অনুপ্রেরণা হিসাবে নিচ্ছেন সবাই।

টেলিভীষনের খবরে বলা হয় দেশটির পাইডমন্টের উত্তরাঞ্চলীয় লেসোনা শহরে অবস্থিত প্রবীণদের জন্য স্থাপিত আবাসস্থল মারিয়া গ্রাজিয়া থেকে এক ভিডিও কলে ১০৩ বছর বয়সী জানুস্শো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘আমি ভালো আছি। আমি টেলিভিশন দেখি এবং খবরের কাগজ পড়ি।’ অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি সাধারণভাবেই বললেন, ‘আমার কিছুটা জ্বর হয়েছিল।’ আর তার পারিবারিক চিকিৎসক কার্লা ফার্নো মার্চেস জানান, জানুস্শো এক সপ্তাহ ধরে বিছানায় ছিলেন।

চিকিৎসক আরও বলেন, ‘জানুস্শো খেতে চাইছিলেন না। আমরা ভেবেছিলোম তিনি আর সুস্থ হবেনা না কারণ তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তবে একদিন হঠাৎই তিনি চোখ খুললেন এবং আগের মতোই চলাচল শুরু করলেন। তিনি নিজে নিজেই দাঁড়াতে পারছিলেন।’ কীভাবে এই অসুস্থতা থেকে মুক্তি পেলেন প্রশ্ন করা হলে জানুসশো বলেন, ‘সাহস, শক্তি এবং বিশ্বাস’। সব গুণাবলীই তাকে সুস্থ হতে সাহায্য করেছে উল্লেখ করে, অন্যদের প্রতি তার পরামর্শ ‘নিজেকে সাহসী করে তুলুন, বিশ্বাস রাখুন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন