
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে এখন পর্যন্ত ১৬ লাখ ৯৯ হাজার ৫৬৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭৩৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৭৬ হাজার ৩২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ২০ হাজার ৫০৮ জন। এদের মধ্যে ৪৯ হাজার ৮৩০ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে মৃদু সংক্রমণ রয়েছে ১১ লাখ ৭০ হাজার ৬৭৮ জনের শরীরে। এ ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির ৫ লাখ ২ হাজার ৮৭৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে ১ লাখ ৫৮ হাজার ২৭৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ১৬ হাজার ৮১ জন।