
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব। কারণ করোনা এখন বিশ্ব মহামারী। ভারত কিংবা পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। কিন্তু এর মধ্যেও জারি শত্রুতা? সীমান্ত দিয়ে ভারতে করোনা আক্রান্তদের ঢুকিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে পাকিস্তান। সম্প্রতি এমনই এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে।জানা যাচ্ছে, নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে বেশ কয়েকজন করোনা আক্রান্তকে। প্যারামিলিটারি ফোর্স ‘এসএসবি’র গোয়েন্দা বিভাগ এমনটাই দাবি করেছে।ভারত-নেপাল ও ভারত-ভুটানের ২৪৫০ কিলোমিটার সীমান্ত পাহারা থাকে এসএসবি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশের সঙ্গে রয়েছে নেপাল-ভুটানে সীমান্ত।গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বিহারের পশ্চিম চম্পারণ জেলার ডিএম ও বেটিয়ার পুলিশ সুপারকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কয়েকজন করোনা আক্রান্ত ভারতীয় মুসলিম নেপাল দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে বলেও জানা গিয়েছে।