
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মোকাবেলায় সারা বিশ্বে যখন মাস্ক নিয়ে লড়াই চলছে, ঠিক সেসময়েই তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়্যিপ এরদোগান তার জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন।জানা গেছে, ২০ বছরের বেশি এবং ৬৫ বছরের কম বয়সী প্রত্যেক নাগরিক প্রতি সপ্তাহে ঘরে বসেই পাঁচটি করে মাস্ক পাবেন। এজন্য তাদেরকে শুধু জাতীয় আইডি নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ঠিকানায় মাস্ক পৌঁছে দেওয়া হবে। সোমবার থেকে সেবাটি চালু হয়েছে দেশটিতে। এখন পর্যন্ত ৩৫ লাখ মাস্ক বিতরণ করেছে সরকার। আট কোটি জনসংখ্যার এ দেশটিতে ২০-৬৫ বছরের মধ্যে যত নাগরিক আছে সবাই এ সেবা পাবেন। এছাড়া ফার্মেসি থেকেও ফ্রি মাস্ক সংগ্রহ করার ব্যাবস্থা করেছে সরকার।একবার আবেদন করলেই প্রতি সপ্তাহে পাঁচটি করে মাস্ক পাবেন সেখানকার নাগরিকরা।