News71.com
 International
 11 Apr 20, 06:18 PM
 272           
 0
 11 Apr 20, 06:18 PM

জার্মানিতে করোনা আক্রান্তদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন॥

জার্মানিতে করোনা আক্রান্তদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অর্ধেকের বেশি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে বিভিন্ন হোটেল। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকলেও দেশে থাকা পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়।জার্মানিতে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন অর্ধেকের বেশি। সেটি অবশ্য স্বস্থি যোগাচ্ছে। এদিকে দ্রুত করোনাভাইরাস মোকাবেলায় অ্যাঙ্গেলা ম্যাকেলের প্রশংসা করেছেন রাজনিতীবিদসহ সাধারণ জনগণ। তরে এরইমধ্যে জার্মানিতে খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিকমানের হোটেল। এদিকে বাংলাদেশি প্রবাসীরা আপাতত নিরাপদে থাকলেও তাদের আশঙ্কা বাংলাদেশে থাকা পরিবার নিয়ে। প্রবাসীরা বলছেন, তিন সপ্তাহ নাগাদ বাচ্চাদের স্কুল বন্ধ। কবে খুলবে তা জানা নেই। এছাড়া বাংলাদেশে পরিবার মা-বাবাসহ অনেকে আছেন। তারা কিভাবে আছেন জানা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন