News71.com
 International
 12 Apr 20, 10:20 AM
 429           
 0
 12 Apr 20, 10:20 AM

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১৮০০ মৃত্যু॥

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১৮০০ মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে একদিনে ৭ বাংলাদেশিসহ ১৮৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ১১৮ বাংলাদেশি।দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা এখন ২০ হাজার ৫৭৭ জন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যার দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গেলো। এছাড়া আক্রান্তের দিক থেকেও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ৫ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই সর্বাধিক সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু কুমো আশা প্রকাশ করেছেন ধীরে ধীরে মৃতের সংখ্যা কমে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন