News71.com
 International
 12 Apr 20, 12:53 PM
 300           
 0
 12 Apr 20, 12:53 PM

পাকিস্তানে করোনা চিকিৎসার বালাই নেই॥ উপসর্গ দেখলেই পাঠানো হচ্ছে কাশ্মীরে

পাকিস্তানে করোনা চিকিৎসার বালাই নেই॥ উপসর্গ দেখলেই পাঠানো হচ্ছে কাশ্মীরে

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব লড়ছে মারণ করোনার সংক্রমণের বিরুদ্ধে। পাকিস্তান আছে পাকিস্তানের মডেলেই । মারণ ভাইরাসকে হাতিয়ার করে নোংরা খেলায় মেতেছে সন্ত্রাস কবলিত পাকিস্তান। দেশে কারও করোনার সংক্রমণ ধরা পড়লেই তাঁকে পাঠানো হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালুচিস্তানে। এক কথায় করোনা হলেই কার্যত বিনা চিকিৎসায় আক্রান্তদের ছুঁড়ে ফেলা হচ্ছে এই এলাকায়। আর ওই এলাকায় করোনা চিকিৎসার ন্যূনতম পরিকাঠামো নেই। ক্রমেই গিলগিট-বালুচিস্তানে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পাক সরকারের এই ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন গিলগিট-বালুচিস্তানবাসী। জানা গিয়েছে, গত কয়েকদিনে গিলগিট-বালুচিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেই করোনা কবলিত ইরান থেকে বহু তীর্থযাত্রী পাকিস্তানে ফেরেন। তাঁদের অধিকাংশেরই কোভিড-19-এর সংক্রমণ রয়েছে।

পাকিস্তানের মূল ভূখণ্ডে যাতে তাঁদের থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণেই ইরান ফেরত তীর্থযাত্রীদের পাক অধিকৃত কাশ্মীরে সরিয়েছে ইসলামাবাদ। করোনার সংক্রমণ থেকে বাঁচে আগেভাগেই সব সুরক্ষাজনিত ব্যবস্থা নিয়েছেন পাক সেনাকর্তারা। একেবারে ভারত ঘেঁষে পাক ভূখণ্ডে বানানো হয়েছে আইসোলেশন ওয়ার্ড। সেখানেই করোনা আক্রান্ত সেনাকর্মীদের চিকিৎসা চলছে। তবে সেই আইসোলেশন ওয়ার্ডে ঠাঁই হচ্ছে না বাকিদের। সন্ত্রাস কবলিত পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালুচিস্তানে স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই উন্নত নয়। সাধারণ রোগেরও এই এলাকায় চিকিৎসা মেলে না বললেই চলে। এর উপর বিপদ বাড়িয়েছে মারণ করোনা। কোনও পরীক্ষা না করেই শ’য়ে-শ’য়ে পাকিস্তানিকে পাঠানো হচ্ছে এই এলাকায়। ক্রমেই গিলগিট-বালুচিস্তান করোনার ‘পাহাড়’-এ পরিণত হচ্ছে। বাইরে থেকে আসা সংক্রমিতদের থেকে সংক্রমণ ছাড়চ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। সব জেনেও কোনও হেলদোল নেই পাক প্রশাসনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন