News71.com
 International
 13 Apr 20, 12:46 PM
 265           
 0
 13 Apr 20, 12:46 PM

মৃত্যুর দিকে টেলে দিচ্ছে সরকার ॥ পাকিস্তানে বিক্ষোভ ডাক্তারদের

মৃত্যুর দিকে টেলে দিচ্ছে সরকার ॥ পাকিস্তানে বিক্ষোভ ডাক্তারদের

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়েছেন। তবে নেই পর্যাপ্ত পিপিই কিট, তাই ক্ষোভে প্রতিবাদ জানিয়েছেন ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী সকলেই। ঘটনাটি পাক অধিকৃত কাশ্মীরের। মুজফরাবাদের অম্বরা হাসপাতালের ডাক্তার থেকে অন্যান্য কর্মীরা বলেছেন, ইমরান খান সরকার তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ তাঁরা দিনের পর দিন কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই COVID-19 রোগীদের চিকিৎসা করছেন। এক ক্ষুব্ধ স্টাফ জানিয়েছেন, “অম্বর হাসপাতালে তাঁরা ডাক্তার, প্যারামেডিক্যাল ডাক্তার, সুইপার এবং গার্ড মিলিয়ে ৪০ জন কর্মী। ৪০ জনকে পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট দিতে পারছেন না? আমাদের সিস্টেম কি এতটাই খারাপ? মোট ৪০টি ব্যাক্তি হাসপাতাল চালায় এবং তাঁদের আপনারা সেফটি কিট দিতে পারছেন না। আমরা এটাই আবার ধুয়ে পরের বার ব্যবহার করব”।

পাক-অধিকৃত কাশ্মীরে স্বাস্থ্যব্যবস্থার অবস্থা বেশ খারাপ। স্পষ্টত, করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুত নয় পাক অধিকৃত কাশ্মীর। ক্ষুব্ধরা আরও জানিয়েছেন, “আমরা শিফট করে কাজ করছি। সরকার যদি ৪০-৪৫টি কিট দিতে না পারে এটা দুর্ভাগ্য। আমরা কেন ভোট করেছি? তাঁরা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে তাই? তিনি বলেন, “আমরা প্রতিবাদ চালাব, যতদিন না আমদের সেফটি কিট দেওয়া হচ্ছে। আমরা কয়েকটি প্রাথমিক জিনিস চেয়েছিলাম, মাস্ক, গ্লোভস এবং গাউন। আমরা এগুলো না পেলে পিপিই কিট কীভাবে আশা করব”। পাক অধিকৃত কাশ্মীরের অনেক এলাকায় নেই ডাক্তার, নেই ল্যাবরেটরি। করোনা সন্দেহের ব্যাক্তিরা কোনও পরীক্ষানিরীক্ষা ছাড়াই সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। পাক অধিকৃত কাশ্মীরে মাত্র ৭৪৫ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে ৩৪ জন পসিটিভ বেরিয়েছেন। পরীক্ষানিরীক্ষা যথাযথ ব্যবস্থা হলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই মনে কড়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন