News71.com
 International
 13 Apr 20, 09:48 PM
 345           
 0
 13 Apr 20, 09:48 PM

করোনা আক্রান্ত হয়ে ইসরায়েলের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে ইসরায়েলের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে ইসরায়েলে প্রথম কোন উচ্চ পর্যায়ের ব্যক্তির মৃত্যু হলো। দেশটিতে এ পর্যন্ত ১১০ জন লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ১১২৩৫ জন। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইসরায়েলের শীর্ষ ধর্মীয় নেতা এলিয়াহু বকশি ডোরনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ইহুদিদের প্রধান রাব্বি হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (১৩ এপিল) টাইমস অব ইসরায়েলে এ তথ্য নিশ্চিত করা হয়। খবরে বলা হয়, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত এলিয়াহু বকশি ডোরন সাফারদি গোষ্ঠীর প্রধান রাব্বি হিসেবে দায়িত্ব পালন করেন। ধর্মীয় বক্তা হিসেবে তিনি আস্থাভাজন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।এলিয়াহু বকশি ডোরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সব সম্প্রদায়ের জন্য তিনি ছিলেন এক পথ প্রদর্শক। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার অংশ হিসেবে শীর্ষ এ ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষজনকে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে ইসরায়েল পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন