News71.com
 International
 14 Apr 20, 11:04 AM
 263           
 0
 14 Apr 20, 11:04 AM

যুক্তরাষ্ট্রে আরও ছয় বাংলাদেশির মৃত্যু॥ বেকার ২ কোটি

যুক্তরাষ্ট্রে আরও ছয় বাংলাদেশির মৃত্যু॥ বেকার ২ কোটি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সোমবার আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৩৭ বাংলাদেশি মারা গেলেন। একদিনে আক্রান্ত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ, মারা গেছেন দেড় হাজার। এদিকে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ২ কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। তাদের বেকার ভাতা দেয়া শুরু করেছে মার্কিন সরকার।যুক্তরাষ্ট্রে প্রতিদিন অসংখ্য বাংলাদেশিসহ কোভিড নাইনটিনে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন হাজার হাজার মানুষ। দেশজুড়ে লকডাউনের কারণে দুই কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। ইতোমধ্যে তাদের মোটা অঙ্কের বেকার ভাতা দেয়া শুরু করেছে সরকার।নিউইয়র্ক সার্টিফাইড পাবলিক একাউনটেন্ট সারোয়ার চৌধুরী বলেন, যাদের চাকরি নেই বাসা ভাড়া দিতে পারছেন না তারা সরকারের এ প্রণোদনায় অংশগ্রহণ করতে পারবেন।এছাড়াও যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী প্রত্যেক বয়স্করা এককালীন ১২শ’ ডলার এবং ১৭ বছরের কম বয়সীরা ৫শ’ ডলার করে অর্থিক সহায়তা পাচ্ছেন। প্রথম দফায় বুধবারের মধ্যে ৮ কোটি মানুষ এই অর্থ পাবেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সার্টিফাইড পাবলিক একাউনটেন্ট সারোয়ার চৌধুরী।তিনি বলেন, এ দুর্যোগকালে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে সরকার যে সহায়তা দিচ্ছেন তা গ্রহণ করুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন