News71.com
 International
 14 Apr 20, 11:05 AM
 369           
 0
 14 Apr 20, 11:05 AM

করোনা ভাইরাসের টিকার জন্য কমপক্ষে অপেক্ষা করতে হবে আরও ১০ মাস॥

করোনা ভাইরাসের টিকার জন্য কমপক্ষে অপেক্ষা করতে হবে আরও ১০ মাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই জনস্বার্থে ঘাতক ভাইরাস করোনার প্রতিশেধক বাজারে আনবে জার্মানি । এদিকে জার্মানিতে করোনায় আরও ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৮ হাজার। তবে আশার কথা হচ্ছে, ৬২ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন। এদিকে জার্মানের একটি ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান করোনা ভাইরাসের টিকা তৈরি কাজ করে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে যে কোন একটি প্রাণীর উপর সেটি পরীক্ষা করা হবে।এর পরে ১০০ মানুষের উপর এর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু ঠিক থাকলে ২০২১ সালে ফেব্রুয়ারিতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।এদিকে, ধীর গতিতে চলমান এ অত্যাবশ্যক কাজে অগ্রগতির কারণে ৮০ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এবং ১৪ কোটি ইউরো দিচ্ছে জার্মান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন