News71.com
 International
 14 Apr 20, 12:24 PM
 413           
 0
 14 Apr 20, 12:24 PM

করোনার সংক্রমণ রোধে ভারতের সড়কে জীবাণুনাশক টানেল স্থাপন॥

করোনার সংক্রমণ রোধে ভারতের সড়কে জীবাণুনাশক টানেল স্থাপন॥

আন্তর্জাতিক ডেস্কঃ অপ্রতিরোধ্য করোনাভাইরাস বিরুদ্ধে লড়াই করতে নানা ধরনের পদ্ধতি ব্যবহার হচ্ছে ভারতে। এর মধ্যে ড্রোন দিয়ে হাসপাতাল ও রাস্তায় জীবানুনাশক উপাদান স্প্রে করা। করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য মোদি সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে অ্যাপ (Aarogya Setu)। এবার স্থাপন করা হলো জীবাণুনাশক টানেল। এই রকমই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে তামিলনাড়ুর চেন্নাই শহরে। শহরটিতে দু’চাকার গাড়ি চালকদের জন্য জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। ৯ এপ্রিল, বৃহস্পতিবার এই টানেল শহরের রাস্তায় স্থাপন করা হয়। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জি নিউজ। চেন্নাই শহরে প্রবেশের সময়েই গাড়িগুলোকে এই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই টানেলে ঢোকার সঙ্গে সঙ্গেই জীবানুনাশক স্প্রে করা হবে। এতে জীবাণুনাশক হিসেবে লাইজল (Lysol) ব্যবহার করা হচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গ্রেটার চেন্নাই কর্পোরেশন এই বিশেষ ধরনের টানেল নির্মাণ করেছে। দেশটির আয়ুর্বেদ বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে চেন্নাই শহরে প্রবেশ করা দু’চাকার চালকদের কাবাসুরা কুদিনার ওষুধ দেয়া হচ্ছিলো। বৃহস্পতিবার থান্ডুরাইতে আবাদি কর্পোরেশনের সাহায্যে একই রকম জীবানুনাশক টানেল স্থাপন করা হয়। তামিলনাড়ুর ভাষা ও সংস্কৃতির মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক পান্ডিরাজানের উদ্যোগে এই টানেল নির্মিত হয়। আবাদি কর্পোরেশনের কমিশনার এন রবি চন্দ্রন জানান, আরো আটটি জায়গায় জীবানুনাশক টানেল স্থাপন করার ভাবনা চিন্তা করা হচ্ছে। করামারাজার মিডিল স্কুল, বিবেকানন্দের স্কুল, থিরুমুল্লাইভোয়াল, পারুথিপেট, সোয়ামবেদু, থান্দুরাও সিটিএইচ রাস্তায় এই ধরনের আরো টানেল তৈরি করা হবে। প্রতিটি টানেল তৈরি করতে প্রায় ১ লক্ষ টাকা করে খরচ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন