News71.com
 International
 14 Apr 20, 12:25 PM
 362           
 0
 14 Apr 20, 12:25 PM

৩ মে পর্যন্ত বাড়লো ভারতের লকডাউনের সময়সীমা॥

৩ মে পর্যন্ত বাড়লো ভারতের লকডাউনের সময়সীমা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিস্তার রোধে ভারতের লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘোষণা আসে।ভারত জুড়ে করোনা পরিস্থিতির অবনতিতে এর আগে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।গত শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে চার ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতের চলতি লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হবে।এদিকে, ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখনও পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৩৩১ জনের। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ হাজার ২৪০ জনে।দেশের মধ্যে যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি করোনার প্রভাব লক্ষ্য করা গেছে সেগুলো হল, মহারাষ্ট্র (১,৯৮৫), দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৭৫), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৩২) এবং গুজরাট (৫১৬)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন