News71.com
 International
 14 Apr 20, 10:27 PM
 323           
 0
 14 Apr 20, 10:27 PM

বর্তমানে সবাই সুস্থ॥ তাই বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল

বর্তমানে সবাই সুস্থ॥ তাই বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার।হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়। সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদের উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।রোগী না থাকার কারণে বুধবার (১৫ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এ হাসপাতাল।হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।ওয়াং জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন