News71.com
 International
 14 Apr 20, 10:29 PM
 324           
 0
 14 Apr 20, 10:29 PM

ধারণার চেয়েও অনেক শক্তিশালী করোনা॥ প্রতি একজন থেকে ছড়াচ্ছে ৬ জনে

ধারণার চেয়েও অনেক শক্তিশালী করোনা॥ প্রতি একজন থেকে ছড়াচ্ছে ৬ জনে

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে একটি রোগ। যার আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।এতকিছুর পরেও ঠেকানো সম্ভব হচ্ছে না করোনার সংক্রমণ। প্রতি মিনিটে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার। কিভাবে এই ভাইরাস এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেটা নিয়েও চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে। ইমার্জিং ইনফেকশন ডিজিজেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি ৫ দশমিক ৭ জনকে সংক্রমিত করতে পারে। গবেষকরা বলছেন, আমরা যে হারে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছিলাম এটি তার থেকেও দ্বিগুণ হারে ছড়িয়েছে।২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে গবেষকরা জানান, করোনায় আক্রান্ত একজন ব্যক্তি ২ দশমিক ২ থেকে ২ দশমিক ৭ জনকে আক্রান্ত করছে।তবে গবেষকরা এখন বলছেন, নিউ মেক্সিকোতে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা যারা উহান প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায় নিয়ে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন, প্রতিটি বাহক প্রকৃতপক্ষে গড়ে ৫ দশমিক ৭ জনকে সংক্রমিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন