News71.com
 International
 15 Apr 20, 11:06 AM
 276           
 0
 15 Apr 20, 11:06 AM

প্রথমসারির সেবাদানকারীদের স্মরণ ও সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল।

প্রথমসারির সেবাদানকারীদের স্মরণ ও সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল।

নিউজ ডেস্কঃ বিশেষ দিনগুলোতে বরাবরই অনবদ্য সব ডুডল প্রকাশ করে আসছে গুগল। নেট দুনিয়ায় যা হয়ে আসছে নন্দিত ও প্রশংসীত। সারাবিশ্ব যখন এক মহামারীতে আক্রান্ত তখন এ থেকে উত্তরণের মানুষদের সম্মান জানাতে ভুল করেনি গুগল। তারা হাজির তাদের নতুন এক ডুডল নিয়ে। করোনা সঙ্কটে অকুতোভয় যোদ্ধা সেইসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছে গুগল। আর্তমানবতার সেবাদানকারীদের সম্মানে তাই এবার ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল।

গুগল লিখেছে, ‘কোভিড-১৯ বিশ্বে মানবসম্প্রদায়ের ওপর যে প্রভাব ফেলছে, এতে করে আগের যেকোনো সময়ের তুলনায় মানুষ একে অপরের সাহায্যার্থে এগিয়ে এসেছে বেশি। সেই প্রথমসারির সেবাদানকারীদের স্মরণ ও সম্মান জানাতে আমরা একটি ডুডল সিরিজ চালু করেছি।’ গুগল ডুডলের এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন