News71.com
 International
 15 Apr 20, 10:36 PM
 339           
 0
 15 Apr 20, 10:36 PM

কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ॥ ড. দেবী শেঠি

কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ॥ ড. দেবী শেঠি

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাপড়ের মাস্ক ব্যবহার সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ বলে জানিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক ড. দেবী শেঠি। সম্প্রতি এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। ডা. দেবী শেঠি বলেন, যখন আমি অপারেশন করি তখন সার্জিক্যাল মাস্ক পরে নিই, যাতে কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন। আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার কেন এই সার্জিক্যাল মাস্ক পরছেন? এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, আমাদের ডাক্তার নার্স প্যারামেডিকস- যারা করোনা রোগীদের সেবা দিচ্ছেন তাদের মাস্কগুলো আপনি পরছেন। অথচ আমরা মাস্ক পাচ্ছি না। আপনি কি জানেন, এতে ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন?

ডা. দেবী শেঠী বলেন, এই মাস্ক (সার্জিক্যাল) মাত্র ছয় ঘণ্টা পরে থাকা যায়, এরপর আপনি কি করেন? বাড়ি যান টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটা স্পর্শ করতে পারে, এ থেকে সে সংক্রমিত হতে পারে। তিনি আরও বলেন, আপনার নিশ্বাস থেকে যা নির্গত হয় এই মাস্কের (সার্জিক্যাল) উপাদান তা শুষে নিতে পারে না। আপনি যখন এটা ডাস্টবিনে ফেলেন তখন ময়লাওয়ালা এটা পুনারায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ভাইরাস পুনরায় উৎপাদন করবে। তিনি বলেন, কোনও সন্দেহ নেই আপনার মাস্ক পরা উচিত। তবে দয়া করে কাপড়ের মাস্ক পরুন। কাপড় কোনো কিছু শুষে নিতে পারে। এটা ধুয়ে দিতে পারেন, শুকাতে পারেন, আবারও পরতে পারেন। আপনার ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন