News71.com
 International
 16 Apr 20, 07:07 PM
 317           
 0
 16 Apr 20, 07:07 PM

নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন॥মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়

নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন॥মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে করোনা ভাইরাস। আর এর শুরুটা চীনের উহান শহরে। তবে দেশটিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এদিকে চীনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দিল নতুন তথ্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি চীন গোপনে স্বল্প পাল্লার পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে। চীনের লুপ নুর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের পরিপার্শ্বগত পরিবর্তন বিশ্লেষণ করে এই দাবি করা হয়েছে। তবে বেইজিং পারমাণবিক পরীক্ষার কথা অস্বীকার করেছে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র ও চীন কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) স্বাক্ষর করে। তবে কোনও দেশই তা অনুমোদন করেনি। সে কারণে বাস্তবায়ন করা যায়নি এই চুক্তি। তবে চীন চুক্তির শর্ত মেনে চলছে আর যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখা পর্যবেক্ষণ করছে। চুক্তিটি কার্যকর হলে সন্দেহজনক স্থাপনা পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।রিপাবলিকান সিনেটর টম কটোন টুইটারে লিখেছেন, বেইজিং তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে আর যুক্তরাষ্ট্র একপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দিয়ে হাত আটকে রেখেছে। চীন প্রমাণ করেছে তারা আমাদের সঙ্গে সততার সঙ্গে কাজ করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন