News71.com
 International
 16 Apr 20, 10:11 PM
 303           
 0
 16 Apr 20, 10:11 PM

করোনার প্রাদুর্ভাবে সারাবিশ্বে অনাহারে মারা যেতে পারে ৩ কোটি মানুষ॥ ডব্লিউএফপি

করোনার প্রাদুর্ভাবে সারাবিশ্বে অনাহারে মারা যেতে পারে ৩ কোটি মানুষ॥ ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বব্যাপী গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে বলেছেন, দরিদ্রদের মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা জাতিসংঘ করতে না পারলে অন্তত ৩ কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। তিনি আরো বলেন, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত একশ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় ডব্লিউএফপি। তার মধ্যে অন্তত ৩০ মিলিয়ন মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনীতি থমকে গেছে। ডেভিড বেসলে মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডব্লিউএফপিকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। আর এতে করে বিপর্যয় আরও বেড়ে যাবে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি আমরা অর্থায়ন বন্ধের কবলে পড়ি, সর্বনিম্ন ৩০ মিলিয়ন মানুষ মারা যাবে। ৩ মাসের বেশি সময় ধরে দিনে ৩ লাখ মানুষের মৃত্যু হবে। সে কারণে করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও বলেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন