News71.com
 International
 17 Apr 20, 11:52 AM
 294           
 0
 17 Apr 20, 11:52 AM

করোনা মোকাবিলা, ভারতীয় সেনার জন্য বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক

করোনা মোকাবিলা, ভারতীয় সেনার জন্য বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবিলায় কাজ করছে ভারতীয় সেনা। সেনাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে এবার বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেলমন্ত্রক। লকডাউনের মধ্যে য়াতায়াত করতে যাতে সেনাবাহিনীর কোনও সদস্যের সমস্যা না হয়, সেজন্য দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ ই এপ্রিল ও ১৮ই এপ্রিল এই ট্রেনদুটি চলবে অর্থাৎ শুক্র ও শনিবার ট্রেনদুটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ইস্যুতে কেন্দ্রের ছাড়পত্র মিলেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই অনুমতি এসেছে বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, শুধুমাত্র সেনাকর্মীরাই এই ট্রেন ব্যবহার করতে পারবেন। কোনও সাধারণ নাগরিককে তা ব্যবহার করতে দেওয়া হবে না। নর্দার্ন ও ইস্টার্ন সীমান্তে সেনাআধিকারিকদের যাতায়াতের জন্য এই দুটি ট্রেন চালানো হবে। ১৭ তারিখ বেঙ্গালুরু-বেলগাম-সেকেন্দ্রাবাদ-অম্বালা-জম্মু রুটে একটি ট্রেন চলবে। অপর ট্রেনটি ১৮ তারিখ বেঙ্গালুরু-বেলগাম-সেকেন্দ্রাবাদ-গোপালপুর-হাওড়া-এনজেপি(নিউ জলপাইগুড়ি)-গুয়াহাটি অবধি চলবে।

রেলমন্ত্রক সূত্রে খবর, ট্রেনে ওঠার আগে সেনাকর্মী শারীরিক পরীক্ষা হবে। প্রায় ১০০ জন সেনা কর্মী বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ, গোপালপুর ও বেলগামে প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। তাদের যাতায়াতের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত। এই দুটি ট্রেন প্রাথমিকভাবে চালানো হলেও, পরবর্তীতে আরও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। মঙ্গলবার রেলমন্ত্রকের করা একটি টুইটে স্পষ্ট জানানো হয়, ৩ মে ২০২০ অবধি দেশজুড়ে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি বাতিল, এবং প্যাসেঞ্জারদের ভিড় কমাতে কোনও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি ওই টুইট বার্তায় সচেতন মানুষদের প্রতি রেলমন্ত্রকের আবেদন, এই ব্যাপারটা জানুন এবং সমস্ত রকম ভুল খবর প্রতিরোধে আমাদের সহায়তা করুন। অন্যদিকে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মে মাসের ৩ তারিখ অবধি যেসব ট্রেন বাতিল হয়েছে ঐ ট্রেনের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেবে ভারতীয় রেল।মঙ্গলবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁদের অ্যাকাউণ্টে সম্পূর্ণ টাকা রিফাণ্ড করা হবে শুধু তাই নয়, বড়চমক সরাসরি কাউণ্টার থেকে যারা টিকিট বুক করেছেন তাঁরা ৩১ জুলাই পর্যন্ত টাকা ফেরত নিতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন