
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারী রুখতে রাশিয়ায় সামরিক বাজেটের অর্থও ব্যবহার করছে দেশটির সরকার।সামরিক বাজেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেছেন, প্রয়োজন হলে সেনাবাহিনীও মাঠে নামাবেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন পুতিন।এ মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে চীনের প্রতিবেশী দেশ রাশিয়ায়।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৮। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৮। মৃত্যু হয়েছে ২৩২ জনের।