News71.com
 International
 17 Apr 20, 07:27 PM
 314           
 0
 17 Apr 20, 07:27 PM

মানব শরীরে করোনার প্রতিষেধক প্রয়োগ করবে মার্কিন কোম্পানি নোভাভ্যাক্স॥

মানব শরীরে করোনার প্রতিষেধক প্রয়োগ করবে মার্কিন কোম্পানি নোভাভ্যাক্স॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার মানবদেহে করোনাভাইরাসের প্রতিষেধক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। আগামী মাসের মাঝামাঝিতে এটি প্রয়োগ করা হবে। এবং জুলাইয়ের মধ্যেই ফলাফল পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।কোন মতেই থামানো যাচ্ছে না কোভিড নাইন্টিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সারা দুনিয়ার সবার চোখ এখন এই মার্কিন প্রতিষেধকের দিকেই। প্রতিষেধক আবিষ্কারেও থেমে নেই ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান নোভাভ্যাক্স জানিয়েছে, কোভিড নাইন্টিনের প্রতিষেধকের কার্যকারিতা পরীক্ষার জন্য একজনকে ইতোমধ্যে নির্বাচিত করা হয়েছে। আগামী মে মাসের মাঝামাঝিতে তার ওপর প্রতিষেধক প্রয়োগ করা হবে। আর এর সঠিক ফলাফল পাওয়া যাবে জুলাইয়ের মধ্যেই।

বেশ কয়েকটি মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে করোনাভাইরাসের ওষুধ, প্রতিষেধক ও আক্রান্তদের চিকিৎসায় কাজ করে যাচ্ছে নোভাভ্যাক্স। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে বেশ কয়েকটি এন্টিভাইরাল ওষুধ প্রয়োগ করা হয়েছে। গিলিড সায়েন্সেস ইনকোরপোরেশনের এন্টিভাইরালের ফলাফল চলতি মাসের শেষ দিকেই পাওয়া যাবে।নোভাভ্যাক্স প্রধান গবেষক, ডা. গ্রেগোরি গ্লেন বলেন, রক্ত নেয়ার পর যে ব্যক্তির ওপর প্রতিষেধক প্রয়োগ করা হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তা পরীক্ষা করব। মূলত একজন ব্যক্তিকে ইম্যুনাইজ করার পর আমরা দেখব সে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয় কি না। পরীক্ষা নিরীক্ষার পর আমরা সিদ্ধান্তে আসতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন